ডেলিভারি অপশনস (Delivery Options)

আমরা চৌষট্টি সবসময় চেষ্টা করি আপনার হাতে সবচেয়ে ফ্রেশ ও অরগানিক খাবার পৌঁছে দিতে। এজন্য আমাদের ডেলিভারি প্রক্রিয়াকে করেছি সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য।

আমাদের গ্রাহকদের সুবিধার জন্য দুই ধরনের ডেলিভারি ব্যবস্থা রয়েছে:

কুরিয়ার সার্ভিস (সারা দেশ জুড়ে)

  • সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়ার পয়েন্ট ডেলিভারি সুবিধা রয়েছে।

  • দেশের যেকোনো প্রান্তে দ্রুত ও নিরাপদে পণ্য পৌঁছে দেওয়া হয়।

নিজস্ব ডেলিভারি সার্ভিস (শুধুমাত্র ঢাকা শহরে)

  • ঢাকার ভেতরে আমাদের নিজস্ব ডেলিভারি টিমের মাধ্যমে হোম ডেলিভারি করা হয়।

  • এর ফলে আপনার পণ্য আরও দ্রুত ও নিরাপদে হাতে পৌঁছে যায়।

  • কোনো ধরনের ক্ষতি বা বিলম্বের ঝুঁকি ছাড়াই নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা হয়।

অর্ডার করুন এবং ডেলিভারি মেথড সিলেক্ট করুন

আপনার পছন্দের পণ্য কার্টে যোগ করুন এবং চেকআউটে গিয়ে সুবিধামতো ডেলিভারি মেথড নির্বাচন করুন।

vg delivery img icon 1

আপনার অর্ডার কনফার্মেশন মেসেজ পান

পছন্দের পণ্য অর্ডার সম্পন্ন করার পর আপনি আপনার মোবাইল বা ইমেইলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

vg delivery img icon 2

আপনার অর্ডারের জন্য অপেক্ষা করুন

আমাদের টিম আপনার অর্ডার প্যাক করে নির্ধারিত ঠিকানায় পাঠাবে। হোম ডেলিভারি, নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

vg delivery img icon 3

আপনার অর্ডার গ্রহণ করে পেমেন্ট করুন

আপনার দরজায় পৌঁছে যাবে প্রিয় পণ্য। কুরিয়ার/ডেলিভারি বয়কে পেমেন্ট সম্পন্ন করে ফ্রেশ পণ্য হাতে নিন।

vg delivery img icon 4

পণ্য ফেরত ও এক্সচেঞ্জ নীতি (Refund & Return Policy)

আমরা প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ মানের অর্গানিক ও খাঁটি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছি। তবুও যদি কোনো কারণে আপনার অর্ডারকৃত পণ্যে সমস্যা থাকে, তাহলে নিচের নিয়ম অনুযায়ী রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে।

রিটার্ন বা এক্সচেঞ্জের শর্তাবলি:

  • পণ্য ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ার টিমকে অবহিত করতে হবে।

  • পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিং অবস্থায় থাকতে হবে।

  • সঠিকভাবে সমস্যার কারণ বা অভিযোগ আমাদের জানাতে হবে (ছবি/ভিডিও পাঠাতে হতে পারে)।

  • শুধুমাত্র ক্ষতিগ্রস্ত, ভুল বা নষ্ট পণ্য পাওয়া গেলে রিটার্ন গ্রহণ করা হবে।

যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়:

  • পণ্য আংশিক ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত হলে।

  • ডেলিভারির ৪৮ ঘণ্টা পর অভিযোগ করলে।

  • ফুড আইটেম (দই, দুধ, শুঁটকি, মধু, ঘি ইত্যাদি) যেগুলো স্বাভাবিক অবস্থায় দ্রুত নষ্ট হয়, সেগুলোর রিটার্ন শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য ডেলিভারি হলে গ্রহণ করা হবে।

সাধারণ জিজ্ঞাসা (FAQs)

আপনারা কি সব পণ্য অর্গানিক দেন?

আমাদের মূল লক্ষ্য গ্রাহকদের বিশুদ্ধ ও অর্গানিক খাবার দেওয়া। তাই আমরা কোনো কেমিক্যাল বা ভেজালমুক্ত পণ্য বিক্রি করি না।

আমি কি আমার এলাকায় ডেলিভারি পাবো?

আমরা সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেই। আপনার এলাকায় ডেলিভারি সুবিধা আছে কিনা তা জানতে চেকআউট পেইজে আপনার ঠিকানা দিন বা সরাসরি আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

আমার অর্ডার এখনো পাইনি, কবে পাবো?

আমরা নির্ধারিত সময় অনুযায়ী অর্ডার ডেলিভারি করার চেষ্টা করি। তবে আবহাওয়া, পরিবহন বা কুরিয়ার সমস্যার কারণে সামান্য বিলম্ব হতে পারে। আপনার অর্ডারের স্ট্যাটাস জানতে ইনবক্স করুন বা আমাদের কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করুন।

সরকারি ছুটির দিনে কি ডেলিভারি দেন?

সরকারি ছুটির দিনে সাধারণত ডেলিভারি বন্ধ থাকে। তবে বিশেষ প্রয়োজনে বা আগাম জানালে আমরা সর্বোচ্চ চেষ্টা করি অর্ডার পৌঁছে দিতে।

পেমেন্ট কি ভাবে করতে পারি?

আমরা ক্যাশ অন ডেলিভারি (COD), বিকাশ/নগদ/রকেট এবং কিছু ক্ষেত্রে অনলাইন পেমেন্ট সাপোর্ট করি। চেকআউটের সময় আপনার সুবিধামতো পেমেন্ট মেথড বেছে নিতে পারবেন।

পণ্য ফেরত বা রিফান্ড কি সম্ভব?

হ্যাঁ, যদি ভুল পণ্য বা ক্ষতিগ্রস্ত পণ্য পান তবে আমরা রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেই। এ জন্য ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।